1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরের ৩ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার, সামী স্ত্রী আটক
September 3, 2026, 5:42 pm
Title :
মহেশপুরের ৩ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার, সামী স্ত্রী আটক মহেশপুর থানাকে মাদক ও জুয়ামুক্ত করার ঘোষণা নবাগত ওসির সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত রাণীনগরে চার্জার ভ্যানসহ ২৮ বোতল বাংলা মদ আটক, জনতার হাতে যুবক নওগাঁর পত্নীতলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পুলিশ সুপারের নির্দেশনায় সাপাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁর মান্দায় খাল পুনঃখনন প্রকল্পে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় কিশোরগ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার রংপুরে সাবেক শিক্ষকসহ পরিবারের ৪ জনকে হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন পুলিশ সুপারের নির্দেশে ভোররাতে ডিবির মাদকবিরোধী অভিযান, ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মহেশপুরের ৩ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার, সামী স্ত্রী আটক

  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
  • 19 Time View

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে মহেশপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাঘাডাংঙ্গা গ্রামের সোহারাব হোসেনের ছেলে মো: জাকরিয়া (২৯) এবং তার স্ত্রী মোছা:পারভিন (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস আই মো: টিপু সুলতানের নেতৃত্বে একটি টিম নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়ির ২য় তলায় একটি ভাড়া বাসায় অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাকারিয়া ও তার স্ত্রীকে আটক করা হয়।

​পরে তাদের দেওয়া তথ্যমতে বিছানা নিচে তল্লাশি চালিয়ে ৬,৭০০,পিস ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন,এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আব্দুর রাজ্জাক
মহেশপুর ঝিনাইদহ
০১৭৪৯-৫২৫৫৫০
৩/৯/২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST