1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁ জেলায় আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা
October 7, 2026, 5:27 am
Title :
নওগাঁর ধামইরহাটে স্কুলের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১ নওগাঁ জেলায় আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা চাটখিলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর বিশ্ব প্রাণী দিবস: জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের দায়িত্ব নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষার চালিকাশক্তি এবং শিক্ষকের ভূমিকা ‌খিলপাড়ায় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহসিন উল্লাহ উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও মশারি বিতরণ সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ জীবননগরের হাসাদাহ বাজারে অবৈধভাবে দোকান উচ্ছেদের অভিযোগ নিরপেক্ষ, পরিমাপের দাবি ভুক্তভোগী পরিবারের নওগাঁয় অসময়ে আমের জমজমাট বাজার

নওগাঁ জেলায় আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
  • 11 Time View

 রিজওয়ান,নওগাঁ। নওগাঁ জেলার উত্তরে সীমান্ত ঘেঁষা বরেন্দ্রভূমি জনপদে শস্য ভান্ডার হিসেবে খ্যাত পত্নীতলা উপজেলায় বর্তমানে ব্যাপকভাবে আমন ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। উপজেলা কৃষি অফিস  সূত্রে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি আমন মৌসুমে প্রায় ২৩ হাজার ৪ শ ৩০ হেক্টর জমিতে আমন ধান চাষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রণোদনার আওতায় ৪ হাজার ১শ জন প্রান্তিক কৃষকদের মাঝে ডি.এ.পি-১০কেজি,এম.ও.পি-১০ কেজি ও ধানবীজ-৫ কেজি করে দেওয়া হয়েছে। এবার উপজেলায় উচ্চ ফলনশীল ব্রিধান-৮৬,ব্রিধান-৯৫ ব্রিধান-১০৩,বিনা-১৭,স্বর্ণা-৫সহ বিভিন্ন জাতের আমন ধান চাষ করা হচ্ছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,আমন ধানের পরিচর্যায় ব্যস্ত  সময় পার করছেন কৃষিশ্রমিক ও কৃষকেরা। উপজেলার নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের কৃষক মো.আ: সামাদ (২৮) বলেন,তিনি এবার প্রায় ৩ বিঘা জমিতে আমন ধান চাষ করছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন,আমন ধানের ভাল ফলন পেতে হলে সঠিক সময়ে সঠিক নিয়মে বালাইনাশক প্রয়োগের কোন বিকল্প নেই।রোগবালাই দমনে আইপিএম পদ্ধতি প্রয়োগে কৃষক মাঠ স্কুল পরিচালনা করা হচ্ছে,লিফলেট বিতরণ,উঠান বৈঠক,কৃষক সমাবেশ,স্পট মিটিং করা হচ্ছে।এছাড়াও তিনি কৃষকদের মানসম্পন্ন বালাইনাশক ব্যবহারের উপরে জোড় দেন এবং বালাইনাশক স্প্রে করার ক্ষেত্রে বিভিন্ন বালাইনাশক একসাথে মিশ্রণের ব্যাপারে নিরুৎসাহিত করেন। এছাড়া নওগাঁ জেলার বিশেষ করে মহাদেব পুর উপজেলায় বর্ষাকালীন ইরি ধান সবেমাত্র কর্তনের পরে চিনি আতপ বা চিনি গুঁড়া ধান্য রোপনকার্যও সমাপ্তি হয়েছে বলে জানা ও দেখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST