November 21, 2026, 9:21 pm
Title :
রাতভরের হটাৎ বৃষ্টিতে কৃষকদের মনে কালো মেঘের ছটা, রবিশস্য পিছিয়ে পড়ার আশংকা। নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নওগাঁর মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রান গেলো যুবকের সীতাকুণ্ডে সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের কৃষ্ণ মন্দির উদ্দ্যেগে অন্নকুট মহোউদসব পালিত সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত আসামী সাবেরা খাতুন কে ধরতে গেলে পুলিশ দেখে আসামির স্বামীর স্ট্রোক করে মৃত্যু চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা চাটখিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহ শুরু সীতাকুণ্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী গ্রামীণ নবান্ন মেলা নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্মম ও পাষবিক নির্যাতনে গৃহবধূর মর্মা মৃত্যু

চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ

  • Update Time : Thursday, October 8, 2026
  • 232 Time View

 মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক ও পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাসুদ রানার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে পৌরসভা ৭ নং ওয়ার্ড ছয়ানী টবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেন আয়োজক ও উপস্থিত নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পারভেজ মোজাহার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিন ভূঁইয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল করিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল ভূঁইয়া লল্টু, পৌরসভা ছাত্রদলের সভাপতি আনিসুল ইসলাম রিগান ভূঁইয়া, শ্রমিক দল নেতা দুলাল, হাজি মাসুদ, ছাত্রনেতা রিয়াজ খন্দকার, সৌরভ তফদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনা করে সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST