1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালা নিয়ে চট্টগ্রাম ইপসা"র ওরিয়েন্টেশন
July 27, 2026, 3:49 am
Title :
জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই নওগাঁর পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি যেন একটা রাতারগুল। পর্যটনের অপার সম্ভাবনা পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা” কোটচাঁদপুরে কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা

বাল্যবিবাহ নিরোধ আইন ও বিধিমালা নিয়ে চট্টগ্রাম ইপসা”র ওরিয়েন্টেশন

  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৮, ২০২৩
  • 323 Time View

 

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

 

 

আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইপসা ‘র উদ্যোগে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিবাহ হল সামাজিক ব্যাধি।মূলধারার মিডিয়া,সোশ্যাল মিডিয়া ও সামাজিক আন্দোলনসহ ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানান। ১৭ এপ্রিল -২০২৩, জেলা প্রশাসন চট্টগ্রাম, সম্মেলন কক্ষে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা COMBATING EARLY MARRIAGE IN BANGLADESH (CEMB) UNDER CYCDP প্রকল্পের উদ্যোগে চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও বিধিমালা ২০১৮ বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের উপ পরিচালক মিসেস মাধবী বড়ুয়া,ইপসার পরিচালক (সামাজিক উন্নয়ন) মিসেস নাসিম বানু,পোগ্রাম ম্যানেজার ফারহানা ইদ্রিস প্রমূখ। প্রধান অতিথি আবুল বাশার মোঃ ফখরুজ্জামান বলেন, আমাদের দেশে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ব্যাপকভাবে সামাজিক বৈষম্য বিরাজ করছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট মহলের পাশাপাশি নারীরা যদি নিজেরা সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে না আসে এবং ভুক্তভোগী নিজেরাই যদি বাল্যবিবাহ করতে অস্বীকৃতি না জানাই সেক্ষেত্রে বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করা যাবেনা। তিনি এটিকে সামাজিক ব্যাধি আখ্যায়িত করে মূলধারার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে তুলে ধরতে সাংবাদিকদের আহবান জানান। পাশাপাশি ইপসার এই মহতি উদ্যোগ কে তিনি সাধুবাদ জানান। জেলা মহিলা ও শিশু অধিদপ্তরের উপ পরিচালক মাধবী বড়ুয়া বলেন বাংলাদেশ সরকার বাল্যবিবাহ বন্ধে ব্যাপকভাবে কাজ করছে।বিভিন্ন ভাবে প্রচারণাও চালিয়ে যাচ্ছে। আইনের সংস্কার সহ যা যা করণীয় করছে। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে আরো ব্যাপকভাবে এগিয়ে আসতে অনুরোধ করেন। ওরিয়েন্টেশন এর শুরুতে সাংবাদিকদের চারটি ভাগে বিভক্ত করে গ্রুপ ওয়ার্ক করানো হয়, সাংবাদিকদের পক্ষে গ্রুপ ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাংবাদিক সৈয়দ আবরার, হামিদ উল্ল্যাহ, শারমীন রিমা এবং ইশতিয়াক শান। ওরিয়েন্টশন পরিচালনা করেন প্রকল্পের জেলা সমন্বয়ক মুহাম্মদ মহিন উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST