
। রিজওয়ান, নওগাঁ। (ছবিতে উল্লেখিত হুজুর ব্যাক্তিটি ) ৩৯ বছর ধরে চুরি করে জীবন অতিবাহিত করে ভূল বুঝতে পেরে আজ ভিক্ষে করে দিনাতিপাত করছেন ” মতিউর রহমান “। তার বড়ি — গ্রাম, শিশু ডাকাহার, থানা ধামুইরহাট, জেলা নওগাঁ। পত্নী তলা উপজেলার পাটিচড়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ‘ আমবাটি বাজার ‘- এ সাত সকালে দোকান খুলতেই সামনে দাঁড়িয়ে এক হুজুর টাইপের ব্যাক্তি সাহায্য প্রার্থী হয়ে দন্ডায়মান । চেহারাখানা ভালো, এখনো টগবগে ভাব রয়েছে,তবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন। জিজ্ঞেস করলাম,আপনার কোন সমস্যা –? কেন এমন কাজ করছেন –? সোজাসাপটা উত্তর, ৩৯ বছর ধরে চুরি করে সংসার চালিয়েছি,আল্লাহ তায়ালা তার শাস্তি দিচ্ছেন। আমার আরও সাজা ও কষ্ট হওয়া উচিত, যত পাপ করেছি। ছেলে মেয়ে আছে কি না জানতে চাইলে বললেন, ‘” একটা ছেলে আছে কষ্ট করে, মানুষের বাড়িতে চুরি করে, চামারি করি ইন্টার পাশ করিয়ে ভালো একটা চাকরি নিয়ে দিয়েছি নাটোরে থাকে, আমাকে বলে ” শালা, শ্বশুর কে বলে আব্বা ‘”। এখন এই ভিক্ষে করে চলছে দিন,আমাকে উদ্দেশ্য করে বললেন, দোয়া করবেন ডাক্তারবাবু আর যেন চুরির জগতে না যাই। তাঁর কথাগুলো শুনে মায়া হলো। তিনি ভালো হয়েছেন,সৎপথে এসেছেন, খারাপ কাজ ছেড়ে দিয়েছেন।এটিই তো প্রকৃত ভালো মানুষ হওয়ার বৈশিষ্ট্য। আগে যে কাজই করুন না কেন -? মৃত্যুর আগে ভালো পথে এসেছেন এটিই তো চরম ও পরম পাওয়া বলে প্রতিয়মান হলো এখানে উপস্থিত পথচারী ও জনতার কাছে ।
Leave a Reply