1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কৃষকের ৬ বিঘা জমির আধা পাকা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষ থানায় অভিযোগ
September 26, 2026, 7:53 am
Title :
​নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভায় নতুন কমিটি গঠন শাহাপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দিদার হোসাইন পাটোয়ারী প্রান্তিক জনগোষ্ঠীর পাশে উপশম প্লাস, টেলিমেডিসিনে পৌঁছাচ্ছে আধুনিক চিকিৎসাসেবা বদলগাছীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ উদাসীনতায় ধ্বংস বিএডিসি পাথিলা খামারের গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রজেক্ট, নির্বিকার উপ-পরিচালক যশোরে কাজে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রি জিহাদ, দুশ্চিন্তায় পরিবার মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা

কৃষকের ৬ বিঘা জমির আধা পাকা ধান কেটে নিয়েছে প্রতিপক্ষ থানায় অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, মে ৯, ২০২৩
  • 791 Time View
Exif_JPEG_420

মোঃ পাপুল সরকার,পলাশবাড়ী,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষকের ৬ বিঘা জমির ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা।সর্বস্বান্ত হয়ে ওই কৃষক বাধ্য হয়ে ৯ মে মঙ্গলবার বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার হোসেনপুর ইউপির প্রত্যন্তপল্লী করিয়াটা মৌজায়।মামলার এজাহারকারী করিয়াটা গ্রামের মমিন আলী ও হোসেনপুর ইউপি সদস্য সেলিম মেম্বার বলেন, “প্রায় ২ বছর পুর্বে ছোট ভগবানপুর সমবায় সমিতির মাধ্যমে ৯ একর জমি ৩ বছরের জন্য লিজ নিয়ে চাষাবাদ করে আসছিলাম।এরই ধারাবাহিকতায় ৯ মে মঙ্গলবার ভোরে করিয়াটা গ্রামের রুহুল আমিনের ছেলে মতিয়ার রহমান(৩০) রহমানের ছেলে জাহাঙ্গীর (৪০) হাকিম উদ্দীনের ছেলে বাবলু মিয়া (৫০)নইম উদ্দিনের ছেলে সাহাদুল(৪৫)সহ ১০/১৫ জনের সংঘবদ্ধ একটি দল লাঠি সোটা,লোহার রড,ধারালো অস্ত্র -স্বস্ত্রে সজ্জিত হয়ে কৃষকের ৬ বিঘা আবাদী জমির আধা পাকা ধান কেটে নিয়ে যায়। আমরা তাদের অস্ত্র স্বস্ত্রের কাছে নিরুপায় ছিলাম। বাধ্য হয়ে থানায় এজাহার দাখিল করেছি।”করিয়াটা গ্রামের ধান কাটা শ্রমিক মাজেদ মিয়ার ছেলে আকুল মিয়া বলেন, “চুক্তি মোতাবেক জমিতে ধান কাটতে গিয়ে দেখি জমিতে ধান নাই।”করিয়াটা গ্রামের শান্তনা বেগম জানান, প্রতি বছর লিজকৃত জমিতে সেলিম মেম্বার আবাদ করে ফসল ঘড়ে ওঠানোর আগেই প্রতিপক্ষরা কেটে নিয়ে যায়। কারন জানতে চাইলে তিনি বলে, “এর আগে প্রতিপক্ষরা চাষাবাদ করতো এখন সেলিম মেম্বার লিজ নিয়ে চাষাবাদ করার কারনেই; তারা এই কাজ অব্যাহত রেখেছে।”পলাশবাড়ী থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান, “অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST