November 10, 2026, 8:49 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : Sunday, September 8, 2024
  • 267 Time View

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার কুশনা ইউনিয়ন শাখার উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ও ভোটাধিকার রক্ষার্থে এবং পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে মামুনশিয়া বাজারর এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কুশনা ইউনিয়ন আমীর মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে ও ৬নং ওয়ার্ড সেক্রেটারি মো: তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন, তিনি বলেন, ‘সকল মানুষের কল্যাণে কাজ করতে হবে, সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘৃণ্য পরাজিত গোষ্ঠীর অপতৎপরতা বিষয় সকলকে সচেতন থাকতে হবে। কোটচাঁদপুরে যারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার পরিবর্তে বিপদের কারণ হয়ে দাঁড়াবে তাদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ওয়ার্ডের সকল পাড়ায় পাড়ায় সংগঠন মজবুত করতে হবে’। তিনি আরও বলেন আমীরে জামায়াত সাধারণ ক্ষমা করেছেন তবে প্রকৃত যারা অপরাধী তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আইনি মাধ্যমে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন উপজেলা আমীর মোঃ আজিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর মোঃ মোয়াবিয়া হুসাইন, কুশনা ইউনিয়ন আমীর মোঃ শরিফুর রহমান টিটো, সাফদারপুর ইউনিয়ন আমীর মাওলানা নুরুন্নবী, কুশনা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান আতিক, উপজেলা শুরা সদস্য মোঃ আবুল কালাম, ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল গনী, ৬নং ওয়ার্ড পূর্ব শাখা সভাপতি মোঃ বখতিয়ার রহমান, ৬নং ওয়ার্ড পশ্চিম শাখা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কুশনা ইউনিয়ন সভাপতি মোঃ আবু নাঈম প্রমুখ।
এসময় বক্তারা আরও বলেন, ‘সাম্য, ন্যায়বিচার ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অর্জিত স্বাধীনতা দুর্নীতি, লুটপাট, বৈষম্য ও খুনের বিরুদ্ধে। তাই ঐক্যবদ্ধভাবে সবাইকে সমাজ থেকে অরাজকতা দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গণসমাবেশে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST