1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন দেখে এগিয়ে এলেন ইউএনও ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ
May 1, 2026, 8:41 pm
Title :
মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি, জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও শৈলকুপায় হত্যার ঘটনায় লুটপাট ঠেকাতে পুলিশির ব্যবস্থা গ্রহণ জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি

কোটচাঁদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন দেখে এগিয়ে এলেন ইউএনও ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ

  • Update Time : শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
  • 104 Time View

 মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অসহায় ইন্তাজুলের পাশে দাঁড়িয়েছে মানবতা। গুরুতর আহত হয়ে অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া ইন্তাজুলকে ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এনামুল হাসান নিজ হাতে এই অর্থ তুলে দেন ইন্তাজুলের কাছে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রফিক মন্ডল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ জাহাঙ্গীর আলম, মোস্তাফিজুর রহমান আপেল এবং মামুন হোসেন। জানা যায়, ইন্তাজুল আলমসাধু থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন এবং তার পা ভেঙে যায়। দরিদ্রতার কারণে তার চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এমনকি পরিবারের খাবারের ব্যবস্থাও ছিল না, ফলে পরিবার নিয়ে চরম হতাশায় দিন কাটছিল তার। বিছানায় শুয়ে অসহায়ভাবে দিন পার করছিলেন তিনি। এ অবস্থায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন সাংবাদিক জাহাঙ্গীর আলম ও রফিক মন্ডলসহ স্থানীয় সচেতন মানুষজন। তাদের পোস্ট নজরে আসে প্রশাসন ও সচেতন মহলের। পরে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান এবং সামাজিক সচেতন মহলের আরও অনেকেই। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST