1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চাটখিলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর
October 6, 2026, 6:53 am
Title :
চাটখিলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর বিশ্ব প্রাণী দিবস: জীববৈচিত্র্য ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় আমাদের দায়িত্ব নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষার চালিকাশক্তি এবং শিক্ষকের ভূমিকা ‌খিলপাড়ায় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মহসিন উল্লাহ উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও মশারি বিতরণ সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান ১৯টি ককটেল সদৃশ বস্তু জব্দ জীবননগরের হাসাদাহ বাজারে অবৈধভাবে দোকান উচ্ছেদের অভিযোগ নিরপেক্ষ, পরিমাপের দাবি ভুক্তভোগী পরিবারের নওগাঁয় অসময়ে আমের জমজমাট বাজার নওগাঁর মান্দায় মেম্বার পদপ্রার্থীর সঙ্গে এক হিন্দু রমনীর অসামাজিক অবস্থায় গ্রেফতার বসুন্ধরা সিটিতে STUNNING-এর বিশেষ ফ্যাশন শো

চাটখিলে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালে ভাঙচুর

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
  • 16 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান ও চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ। নিহত শিশুটির নাম ফাতেমা হাসান রিমি। সে উপজেলার ৭ নম্বর হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর মুন্সিমিয়া চৌকিদার বাড়ির রবিউল হাসান ও উম্মে সালমা দম্পতির সন্তান। নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৫ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে হামে আক্রান্ত ফাতেমা হাসান রিমিকে চিকিৎসার জন্য চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা। এ সময় শিশুটির হামে আক্রান্ত হওয়ার রিপোর্ট কর্তব্যরত চিকিৎসককে দেখানো হয়। পরে কর্তব্যরত নার্স শিশুটিকে ইনজেকশন ও স্যালাইন দেন। শিশুটির মা উম্মে সালমার অভিযোগ, ইনজেকশন ও স্যালাইন দেওয়ার কিছুক্ষণ পর তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় শিশুটির অক্সিজেন প্রয়োজন হলে হাসপাতালে অক্সিজেন নেই বলে জানানো হয়। পরে দুপুর আনুমানিক ৩টার দিকে শিশুটি মারা যায়। উম্মে সালমার অভিযোগ, চিকিৎসক ও নার্সের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই তার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতাল এলাকায় ভাঙচুর করেন বলে জানা গেছে। খবর পেয়ে চাটখিল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ বিষয়ে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহিদুল আলম নয়নের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তারা নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর নিহত শিশুর পরিবার সোমবার রাত ৯:৩০ মিনিটে শিশুটির মরদেহ কাফন-দাফনের জন্য নিজ বাড়িতে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST