1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় পৈত্রিক সম্পত্তির দাবিতে বৃক্ষ রোপণ, হামলার অভিযোগ মামার
August 11, 2026, 9:25 am
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় পৈত্রিক সম্পত্তির দাবিতে বৃক্ষ রোপণ, হামলার অভিযোগ মামার

  • Update Time : শনিবার, মার্চ ১৪, ২০২৬
  • 215 Time View

। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার পত্নী তলা উপজেলার ৭ নং পাটিচড়া ইউনিয়নের গাহন চৌধুরী পাড়ায় পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে ভাই ও বোনদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এখন চরম তুঙ্গে। অভিযোগ উঠেছে, মৃত করিম চৌধুরীর রেখে যাওয়া ওয়ারিশান সম্পত্তি থেকে দুই বোন জাহানারা চৌধুরী ও ফেরদাউস চৌধুরীকে বঞ্চিত করার চেষ্টা করছেন তাদের বড় ভাই আজিজার রহমান চৌধুরী। এ নিয়ে বিরোধের জেরে গাছ কেটে ফেলা এবং ভাগনেদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ​স্থানীয় সূত্রে জানা যায়, করিম চৌধুরীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি ওয়ারিশান সূত্রে তার ছেলে আজিজার রহমান এবং দুই মেয়ে জাহানারা ও ফেরদাউস চৌধুরীর প্রাপ্য হয়। মেয়েরা বিয়ের পর স্বামীর বাড়িতে চলে যাওয়ার সুযোগে আজিজার রহমান দীর্ঘদিন ধরে এককভাবে সমস্ত সম্পত্তি ভোগদখল করে আসছেন। বোনেরা তাদের ন্যায্য হিস্যা দাবি করলে তিনি বিভিন্ন টালবাহানা শুরু করেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ-বৈঠক হলেও আজিজার রহমান তা মানতে অস্বীকৃতি জানান এবং উল্টো বোন ও ভাগনেদের গালিগালাজসহ প্রাণনাশের হুমকি ও দেন বলে ভুক্তভোগীরা জানান। ​সরেজমিনে জানা যায়, গত বুধবার (১১ মার্চ) দুপুরে জাহানারা চৌধুরীর দুই ছেলে মোঃ জাহাঙ্গীর আলম বাবু ও আলমগীর হোসেন লেলিন তাদের নানার রেখে যাওয়া জমিতে আম গাছ রোপণ করেন। এর পরদিন বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে আজিজার রহমান চৌধুরী তার দলবল নিয়ে বাগানের সমস্ত গাছ কেটে ফেলেন এবং উপরে ফেলেন। এসময় বাধা দিতে গেলে মামা ও তার লোকজনের হামলায় জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন আহত হন। পরে রাত ১১টা ১০ মিনিটে তারা পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। ​আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে পুনরায় উক্ত জমিতে গাছ রোপণ করেছেন ভুক্তভোগীরা। জাহাঙ্গীর আলম বাবু জানান, “দীর্ঘদিন ধরে আমাদের পাওনা অংশ বুঝিয়ে না দিয়ে মামা একগুঁয়েমি করছেন। আমরা আমাদের পৈত্রিক অধিকার প্রতিষ্ঠায় এই পদক্ষেপ নিয়েছি।” ​বিরোধপূর্ণ জমিটি গাহন মৌজার (জে.এল নং ২৫৯, আর.এস খতিয়ান নং- ৯০)। মোট ৩৭.৩০ শতাংশ জমির দাগ নম্বরসমূহ যথাক্রমে: ৩১/৫৬, ১৬৩/২৬, ১৮০/৫০, ২৬২/০৭ এবং ৪৮৩/৪৬। ​ভুক্তভোগী পরিবারটি বর্তমানে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ওয়ারিশ সূত্রে প্রাপ্ত পৈত্রিক সম্পত্তি নিরাপদে বুঝে পেতে এবং এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে তারা স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। মামা – ভাগ্নের এই লড়াই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST