1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ডি জে অনুষ্ঠানের পর প্রধান শিক্ষিকার ফোন বন্ধ
August 11, 2026, 4:38 am
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ডি জে অনুষ্ঠানের পর প্রধান শিক্ষিকার ফোন বন্ধ

  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
  • 187 Time View

। রিজওয়ান নওগাঁ। সম্প্রতি নওগাঁ জেলার ধামইরহাটে ” বালিকা উচ্চ বিদ্যাল” -য়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ও নবীনবরণ অনুষ্ঠানে ডিজে গানের তালে তালে ‘অশ্লীল ও অশালীন নাচানাচি’র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। গত বৃহস্পতিবারের (১ এপ্রিল) এই অনুষ্ঠানের বিতর্কিত দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পরে অভিভাবক ও সচেতন মহলের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ ভাগের পর্ব চলাকালে হাই ভোল্টেজে ডিজে গান বাজিয়ে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ অশালীন নাচন- কুন্দন শুরু হয়। এতে বিদ্যালয়ের ভাব গাম্ভীর্যতা ও পবিত্রতা নষ্ট করে উশৃঙ্খল পরিবেশ তৈরি করলে উপস্থিত সাধারণ দর্শকদের মাঝে হট্টগোল সৃষ্টি হয় এবং এক পর্যায়ে অনুষ্ঠানটি পন্ড হয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ডিজে পার্টি ও অশ্লীল আচরণ বন্ধে উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা থাকলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তা না মেনে চলে অনুসষ্ঠান করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, বালিকা বিদ্যালয়ের ভেতরে এমন কূরুচিসম্পন্ন অনুষ্ঠান আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক চরিত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলবে, নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটবে,এবং পদস্খলন ও হতে পারে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিয়া ইয়াসমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন তোলেন নাই বলে ও জানা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তার এমন আচরণে এলাকায় অধিকতর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকার ধর্মপ্রান ও সচেতন নাগরিকরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধেআইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। ভবিষ্যতে কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অনৈতিক কর্মকান্ড আর যেন না হয় তার জন্য এলাকার সচেতন মহল তার দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST