1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন
August 11, 2026, 12:22 am
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

  • Update Time : শুক্রবার, মে ৮, ২০২৬
  • 185 Time View

নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি শুক্রবার (৮ মে) রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ সংস্কৃতির নানা আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা কবিগুরুর সাহিত্যকর্ম, মানবতা ও গ্রামীণ জীবনের প্রতি তাঁর ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্কৃতিজনরা। এছাড়াও জেলার বিভিন্ন এলাকার শিল্পী ও স্থানীয় রবীন্দ্র গবেষকরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে পতিসর কাচারি বাড়িতে বসেছে গ্রামীণ মেলা। কবিগুরুর স্মৃতিবিজড়িত এ স্থানটিতে দর্শনার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের বাড়িতেও ছিল উৎসবের আমেজ। উল্লেখ্য, কবিগুরু নিয়মিত এই পতিসরে এসে সাহিত্যচর্চা করতেন এবং এখানেই তিনি বহু কবিতা, গল্প ও উপন্যাস রচনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST