November 18, 2026, 1:08 am
Title :
সীতাকুণ্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী গ্রামীণ নবান্ন মেলা নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্মম ও পাষবিক নির্যাতনে গৃহবধূর মর্মা মৃত্যু নওগাঁর পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাটখিল জামায়াতে নেতৃত্বে পরিবর্তন, উপজেলা আমির আক্তার হোসেন, পৌরসভায় নূর হোসেন রিয়াজ নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেফতার, রয়েছে ৫টি গ্রেফতারি পরোয়ানা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপের ৩০০ বিঘা সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

নওগাঁর পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

  • Update Time : Tuesday, November 17, 2026
  • 45 Time View

শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ইব্রাহিম (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পোরশা থানাধীন ২ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামের দাদা মসজিদের পেছনের কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলযোগে মাদক বহন করে যাওয়ার পথে ইব্রাহিমকে হাতেনাতে আটক করা হয়।
পরে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বিক্রয়মূল্য ৩৩ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ইব্রাহিম (৩৩) পোরশা থানার পশ্চিম গোবড়াকুড়ি গ্রামের শরিফ উদ্দীন শাহের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ইতিপূর্বেও চারটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST