
মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে চাষাবাদের জন্য উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আয়োজন করে উপজেলা কৃষি অফিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত কুমার রায়, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিশির কুমার, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো। এ কর্মসূচীর আওতায় উপজেলার ৪ হাজার কৃষকের মাঝে এক কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দ্রুত বিতরণ করা হবে।
Leave a Reply