November 10, 2026, 12:04 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

নওমালা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার-দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Saturday, April 8, 2023
  • 1024 Time View

 

শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী নওমালা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ইফতার, দোয়া – মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭এপ্রিল ২০২৩) বিকাল ৫টায় নওমালা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে ঢাকা ধোলাইপার কিংস প্যালেস চাইনিজ রেঁস্তোরার ৪র্থ তলায় হল রুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় ইফতারপূর্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন খম মশিউর রহমান লাবলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮২ ব্যাচের ছাত্র এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মতিউর রহমান মৃধা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন বিশ্বাস, কালাম খান সহ আরো অনেক বক্তারা আয়োজনের জন্য নওমালা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ২০০১ ব্যাচের ছাত্র দপ্তর সম্পাদক কামাল হোসাইন।ঢাকায় কর্মরত ও বসবাসরত নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের দুইশতাধিক সাবেক ছাত্র উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST