November 18, 2026, 1:07 am
Title :
সীতাকুণ্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী গ্রামীণ নবান্ন মেলা নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্মম ও পাষবিক নির্যাতনে গৃহবধূর মর্মা মৃত্যু নওগাঁর পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাটখিল জামায়াতে নেতৃত্বে পরিবর্তন, উপজেলা আমির আক্তার হোসেন, পৌরসভায় নূর হোসেন রিয়াজ নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেফতার, রয়েছে ৫টি গ্রেফতারি পরোয়ানা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপের ৩০০ বিঘা সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : Tuesday, November 17, 2026
  • 69 Time View

মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অগ্রযাত্রার ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে র‍্যালি আলোচনা সভার আয়োজন করেন পত্রিকাটির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মাহবুব হোসেন সরকার লিটু।

রবিবার (১৫নভেম্বর) উপজেলা পাবলিক লাইব্রেরিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল। ফুলবাড়ী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমানের মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাহবুব হোসেন সরকার লিটু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নন্দন কুমার সরকার, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কামাল হোসেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শামসুজ্জামান হাসু, যুগ্ন আহবায়ক লোকমান হোসেন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মজিবর রহমান, ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোর্শেদ আলম।

আলোচনা সভা শেষে পত্রিকাটির ২৮ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়। এরপর উপজেলা পাবলিক লাইব্রেরির সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST