1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে দুইটা কিডনি নষ্ট অসহায় সোহাগের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই
August 19, 2026, 4:13 pm
Title :
মহেশপুরে দুইটা কিডনি নষ্ট অসহায় সোহাগের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই সীতাকুণ্ডে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ইউএনওর হস্তক্ষেপে ৬ মাস ধরে বুক সমান কাঁদায় বাধা চার মহিষ উদ্ধার নওগাঁর ” ঐতিহাসিক আলতা দিঘী “-তে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা, ১১ উপজেলায় নতুন কমিটি এবং অনুমোদন জন্ম-মৃত্যু নিবন্ধনে সিরাজগঞ্জে পৌরসভা পর্যায়ে প্রথম শাহজাদপুর ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ১১ উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা জামালপুরের বকশীগঞ্জ বাজারে সন্ত্রাসী কায়দায় সংখ্যালঘুর স্বর্ণের দোকান বেদখল কুষ্টিয়ায় হামলা-লুটপাটের প্রতিবাদে নওগাঁয় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মহেশপুরে দুইটা কিডনি নষ্ট অসহায় সোহাগের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই

  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
  • 22 Time View

। মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরের কৃতি সন্তান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই অবসর জীবনে সরাসরি সামাজিক ও মানবিক বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নিজেকে আত্মনিয়োগ করে চলেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সমাজে নানান ধরনের অসঙ্গতি গুলো কিভাবে দূর করা যায় সেই বিষয়ে তিনি তার মূল্যবান মতামত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় ১৮ তারিখ রোজ মঙ্গলবার ৪ নম্বর স্বরুপপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড এর পিপুলবাড়িয়া গ্রামের দুইটা কিডনি নষ্ট হয়ে যাওয়া মোঃ সোহাগের পাশে দাঁড়ান। অসহায় সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন ধরনের খোঁজখবর নেন। পিপুলবাড়িয়া গ্রামের সোহাগ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে একটা কিডনি ,পরবর্তীতে তার প্রভাবে আর একটা কিডনিও নষ্ট হয়ে যায়। সোহাগ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছে। অসহায় সোহাগের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মানবিক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন। এ সময় তিনি বলেন, সমাজের অসহায় দরিদ্র পীড়িত মানুষগুলোর পাশে প্রত্যেকেরই দাঁড়ানো উচিত। বিশেষ করে যারা দরিদ্র পীড়িত মানুষ অসহায় জীবনযাপন করে অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করে, তাদেরকে সমাজের বিত্তবান লোক ও সরকারিভাবে সহায়তা করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় দায়িত্বশীলবৃন্দসহ বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ হামিদুর রহমান রানা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST