November 10, 2026, 4:30 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

মহেশপুরে ফেসবুকে অপপ্রচার প্রতিরোধ, মাদকের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

  • Update Time : Tuesday, July 7, 2026
  • 205 Time View

ঝিনাইদহ প্রতিনিধি:

​ঝিনাইদহের মহেশপুরে ফেসবুকে অপপ্রচার প্রতিরোধ, মাদকের কুফল ও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, মহেশপুরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

একই সাথে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং সমাজ থেকে বাল্যবিবাহ দূরীকরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।

​উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেন, মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহুল ইসলাম,
​ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং উপজেলা জামায়াতের আমির ফারুক আহমদ,প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সুধীবৃন্দ আলোচনা সভায় অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST