1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ
August 11, 2026, 4:42 am
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ

  • Update Time : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
  • 172 Time View

 স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আদাবর থানা যুবদলের প্রত্যাশী প্রার্থী, দায়িত্বশীলতার সাথে জানাচ্ছি যে, আমি দীর্ঘদিন যাবৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। এর ফলে সাধারণ জনগণের আস্থা ও সমর্থন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তা ও সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু অসাধু ও হলুদ সাংবাদিকের মাধ্যমে আমার নাম বিকৃত করে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, উক্ত প্রচারিত সংবাদের কোনো প্রকার সত্যতা, প্রমাণ বা বাস্তব ভিত্তি নেই। এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার, যার উদ্দেশ্য আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা। আমি এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দিচ্ছি যে, ভবিষ্যতে আমার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ বা প্রচার করা হলে, আমি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST