1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
৫ বছরের শিশুর রোজা পালন: ঈমানি পরীক্ষায় স্নিগ্ধা
August 11, 2026, 8:21 am
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

৫ বছরের শিশুর রোজা পালন: ঈমানি পরীক্ষায় স্নিগ্ধা

  • Update Time : বুধবার, মার্চ ১৮, ২০২৬
  • 196 Time View

 কোটচাঁদপুর, ঝিনাইদহ প্রতিনিধি: পবিত্র ২৭ রমজানে বিরল এক ঈমানি দৃষ্টান্ত স্থাপন করেছে ছোট্ট মেয়ে স্নিগ্ধা। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের বাসিন্দা স্নিগ্ধা, যার বয়স এখনো ৫ বছর পূর্ণ হয়নি। সেহেরিতে কিছু না খেয়েই রোজা রাখার নিয়তে সকাল থেকে কোনো খাবার স্পর্শ করেনি সে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়লেও রোজা ভাঙতে রাজি হয়নি। বিকাল তিনটার পর কষ্ট বাড়লে মা তাকে খেতে বললেও স্নিগ্ধার জবাব ছিল, “আমরা মুসলিম, আল্লাহর খুশির জন্য রোজা রাখতে হয়।” বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও আজানের অপেক্ষায় ছিল সে। বারবার জিজ্ঞেস করছিল, “আজান দেয় না কেন বাবা?” ইফতারের আগে ক্লান্ত হয়ে মায়ের কোলে মাথা রেখে অপেক্ষা করতে থাকে ছোট্ট স্নিগ্ধা। অবশেষে মাগরিবের আজান ধ্বনিত হলে মুখে খাবার দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয় সে। অল্প বয়সেই এমন ত্যাগ ও ধর্মপ্রেমে মুগ্ধ পরিবার ও এলাকাবাসী। সবার প্রার্থনা—আল্লাহ তাকে সঠিক পথে রাখুন। আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST