1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগরে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা
July 20, 2026, 10:40 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

জীবননগরে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
  • 186 Time View

মোঃ মুনাইম হোসেন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: —————————– চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ তদারকিমূলক অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি জানান, জীবননগর বাজার এলাকায় বীজ, কীটনাশক ও মুদি দোকান প্রভৃতি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় বীজের প্যাকেটে আমদানিকারকের নাম, মূল্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকায় মেসার্স শীলা বীজ ভান্ডারকে ২৫ হাজার টাকা এবং মেসার্স গ্রিন লাইফ সিডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারে বেশি দামে সার বিক্রির অভিযোগে মেসার্স এ্যানি এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST