November 10, 2026, 10:21 am
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

জীবননগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা ও অর্থ প্রদান ‌

  • Update Time : Friday, May 31, 2024
  • 276 Time View

মোঃ মুনাইম ইসলাম, ্ভ্রাম্যমান প্রতিনিধি জীবননগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও সততা স্টোরের অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্নীতি দমন কমিশনের ঝিনাইদাহ জেলা কার্যালয়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজের সভাপতিত্বে ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু (এম আর বাবু) সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বজলুর রহমান, উপজেলা একাডেমি সুপার ভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি ডাঃ শাহিনুর হায়দার প্রমূখ। এছাড়াও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন। এসময় উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোরের জন্য ১০হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। অতিথিরা আগত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সকল ছাত্র-ছাত্রীর মধ্যে দুর্নীতির খারাপ প্রভাব ও দুর্নীতিমুক্ত জীবন গঠনের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST