1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর হাতে ইয়াবাসহ যুবক আটক
July 27, 2026, 3:10 pm
Title :
মহেশপুরে মাদকবিরোধী লড়াইয়ে সোচ্চার সাংবাদিক সরোয়ার, সচেতন মহলে প্রশংসা জনসেবায় নিষ্ঠা ও সুশাসনের প্রতীক: ইউএনও সাবরিনা শারমিনের কর্মদক্ষতায় বাড়ছে জনআস্থা সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী ইরান নিহত পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার মহোদয় নওগাঁয় জমি জবরদখলের অভিযোগে মামলায় চার সহোদরের জামিন বাতিল, একজন গ্রেপ্তার; পলাতক তিন ভাই নওগাঁর পত্নীতলায় ঘুকসির বিল অপরূপ জলাভূমি যেন একটা রাতারগুল। পর্যটনের অপার সম্ভাবনা পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি নিয়ামতপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পোরশায় সড়কে ছিনতাই-ডাকাতি বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ জেলা পুলিশ সুপার শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা”

ঝিনাইদহের মহেশপুরে যৌথ বাহিনীর হাতে ইয়াবাসহ যুবক আটক

  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫
  • 142 Time View

! মোঃ আলামিন, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:- মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহের মহেশপুরে শাহ আলম(২৫) নামে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মহেশপুর থানা ও সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে মহেশপুর উপজেলার ভৈরবা কুল্লোপাড়া এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আটককৃত ব্যক্তির দেহ ও বসত বাড়ি তল্লাসি করে ২৫৬ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৪৯,১৫০ টাকা এবং মোট ৩টি মোবাইল ফোন (২টি বাটন ফোন ও ১টি অ্যান্ড্রয়েড ফোন) উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি দেখতে পেয়ে সে প্রথমে নিজ বাড়ির ভেতরে পালিয়ে লুকিয়ে পড়ে। পরে কর্ডন ও সার্চ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। শাহ আলম মহেশপুর উপজেলার ভৈরবা কুল্লোপাড়া মৃত মিজনুর রজমানের ছেলে। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করা হয়েছে, যার নং ৫৭।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST