1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ধামইরহাটে দোকান চুরির ঘটনায় চোরাই ল্যাপটপ ও পেনড্রাইভসহ ৪ চোর গ্রেফতার
August 11, 2026, 2:44 am
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ধামইরহাটে দোকান চুরির ঘটনায় চোরাই ল্যাপটপ ও পেনড্রাইভসহ ৪ চোর গ্রেফতার

  • Update Time : বুধবার, মে ৬, ২০২৬
  • 230 Time View

শান্তি আক্তার: নওগাঁ প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে সংঘটিত একটি দুর্ধর্ষ দোকান চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ ৪ জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানাধীন শ্যামপুর বাজারের “শুভ ট্রেডার্স” নামক একটি দোকানে চুরির ঘটনায় গত ৫ মে ২০২৬ তারিখ দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। ধামইরহাট থানা ও পত্নীতলা থানা পুলিশের যৌথ অভিযানে মহাদেবপুর থানার মাতাজি এলাকা এবং পত্নীতলা থানার গগনপুর এলাকায় পৃথকভাবে একাধিক অভিযান চালানো হয়। অভিযানে চোরাই ১টি ল্যাপটপ ও ২টি পেনড্রাইভ উদ্ধারসহ ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরি ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— ১. মোঃ আবু সাঈদ (৩৫), পিতা: মৃত ছয়ফদ্দিন, মাতা: মোছাঃ রমেছা বিবি, সাং- ঘোষনগর, পত্নীতলা, নওগাঁ। ২. শ্রী অমিত চন্দ্র বর্মন (২৮), পিতা: মৃত অমর চন্দ্র বর্মন, মাতা: শ্রীমতি ডলি রানী, সাং- বাদ জামগ্রাম ঘোষনগর, পত্নীতলা, নওগাঁ। ৩. মোঃ শামীম হোসেন (৩০), পিতা: মোঃ নুরুল হক, মাতা: মোছাঃ কহিনুর বেগম, সাং- ঘোষনগর উচ্চ পাড়া, পত্নীতলা, নওগাঁ। ৪. মোঃ স্বপন বাবু (৩১), পিতা: মোঃ শামসুল, মাতা: মোছাঃ আক্তার বানু, সাং- শিয়ালী, রাঁইগা, মহাদেবপুর, নওগাঁ। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST