1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় নিষিদ্ধ রিং জাল ধ্বংস
July 20, 2026, 9:50 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

নওগাঁয় নিষিদ্ধ রিং জাল ধ্বংস

  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫
  • 151 Time View

। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার বিলাঞ্চল বলে খ্যাত রাণীনগরে ক্ষতিকর ও নিষিদ্ধ রিং জাল বা রাক্ষসী জাল ধ্বংস করা হয়েছে।  গত মঙ্গলবার দুপুরে উপজেলার হাতিরপুল এলাকায় গোপন খবরের মাধ্যমে তথ্য পেয়ে নিষিদ্ধ এই রিং জাল বা রাক্ষসী জাল জব্দ করা হয়। জানা যায়, ২০০ মিটার মিটার দৈর্ঘ্যের ২০টি রিং জাল, যার মূল্য প্রায় এক লাখ টাকা। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত সব রিং জাল বা রাক্ষসী জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ বলেন, উপজেলা মৎস্য অফিসে জনবল সংকট থাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মাছের বংশ বিস্তারের পথ সুগম করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। মাছ নিধনে ক্ষতিকর জালের বিরুদ্ধে অভিযান চলমান রাখা রয়েছে। ইদানীং রিং জাল বা রাক্ষসী জালের ব্যবহার অত্যন্ত বেড়ে গেছে । এতে সব ধরনের মাছ নিধন হয়ে যাচ্ছে। প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে অনেক প্রজাতির মাছ। এই ভূত জাল বা রাক্ষসী জাল, বা রিং জাল এই ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করছে। মৎস্যজীবীভাইয়েরা বেশি টাকা রোজগারের আশায় মাছ ধরতে এসব ক্ষতিকর ও ধ্বংসাত্মক পদ্ধতি ব্যবহার শুরু করেছে। তাই এই ধরনের ক্ষতিকর জাল ব্যবহার না করার জন্য জনসচেতনতা মূলক কর্মসূচী অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST