1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ।
July 20, 2026, 10:12 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ।

  • Update Time : মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  • 79 Time View

 রিজওয়ান স্টাফ রিপোর্টার( নওগাঁ) নওগাঁর পত্নীতলা উপজেলার ৭ নং পাটিচড়া ইউনিয়নের রসকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মানবিক বেলাল হোসেনের সৌজন্যে কলম ও টিফিনের জন্য কেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক বেলাল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজ কে নিয়োজিত রেখে জনমানুষের উপকার করে চলেছেন। তিনি দিনমজুর ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি কখনো পথচারীদের নিজ উদ্যোগে ভ্যানগাড়ির মাধ্যমে গন্তব্যে পৌঁছে দেয়া, কখনোও আবার অসুস্থ মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করা, মাঠে ঘর্মাক্ত শ্রমজীবিদের স্যালাইন, শরবত ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা তার যেন একটা নৈমিত্তিক নেশায় পরিনত হয়েছে। এককথায় মানবতা মূলক কাজ – কর্ম করা তার কাছে যেন একটা মহান সখের কর্ম হয়ে দাঁড়িয়েছে । এই জনহীতকর কর্ম ভ্যান চালক বেলাল কে মানবিক বেলালে পরিনত করেছে। এতে বেলালের গ্রামের বাসিন্দা ষাটোর্ধ আবুল হোসেন, স্কুলপাড়ার আনোয়ার মিস্ত্রি , গ্রাম পুলিশ জামাত নেতা আব্দুল জলিল মৌলভী বেলালের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। টিফিন ও কলম বিতরন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা বেলাল হোসেনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। তবে কেউ কেউ এই কর্মকান্ড কে বেলালের অন্তর্নিহিত উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন, কেননা বেলাল শুধু মাত্র তার মেম্বার নির্বাচনের যতটুকু এরিয়া সেই এরিয়ার মধ্যেই এই মানবিক কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছেন। এতে সন্দেহের দানা জনসাধারণের মধ্যে বেশী করে প্রকট হচ্ছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST