1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
June 9, 2026, 4:16 am
Title :
দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার মান্দায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিহত ১; গ্রেফতার ৩ নওগাঁয় ডিবির পৃথক মাদকবিরোধী অভিযানে ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার নওগাঁয় চোরাই অটোরিকশাসহ দুই চোরাকারবারি আটক পুলিশ সুপার, নওগাঁ এর নির্দেশে পত্নীতলা থানার মাদক আইনের মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ০২ পলাতক আসামি আটক দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান সংঘর্ষের চিত্র ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, সংবাদ প্রকাশ না করার হুমকি নওগাঁ সদর মডেল থানার অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ এক ব্যক্তি গ্রেফতার হাপানিয়া ইউনিয়নে ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার টাকা-মোবাইল ও জব্দ রিকশা

নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : সোমবার, জুন ৮, ২০২৬
  • 17 Time View

 শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের মধ্যরাতের বিশেষ মাদকবিরোধী অভিযানে আনুমানিক ৪০ লাখ টাকা মূল্যের ৯০ কেজি শুকনা গাঁজাসহ দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুন পাড়ইল ইউনিয়নে ট্রান্সফরমার চুরির একটি ঘটনার তথ্য পেয়ে বিষয়টি তদন্তের নির্দেশ দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তদন্তের একপর্যায়ে গত ৭ জুন রাতে সন্দেহভাজন হামেদুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এরপর পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল ৮ জুন রাত ১২টা ৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে বিশেষভাবে প্যাকেটজাত ৯০ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হামেদুল ইসলাম (৩৫) এবং মোঃ রশিদ (৪৪)। তারা উভয়েই নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের বাসিন্দা। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ট্রাক ও হাইস মাইক্রোবাসে করে গাঁজা এনে ওই বাড়ির দ্বিতল মাটির ভবনে মজুদ রাখা হতো। ভবনটি দীর্ঘদিন ধরে মাদকের গুদাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। সেখান থেকে নওগাঁসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা পর্যায়ে গাঁজা সরবরাহ করা হতো। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী জড়িত রয়েছে। বাড়ির মালিক হামেদুল প্রতি ৩০ কেজি গাঁজা মজুদের জন্য ৫ হাজার টাকা করে পারিশ্রমিক পেতেন বলেও স্বীকার করেছেন। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।” পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকের উৎস, সরবরাহকারী এবং এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে গভীর তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST