1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু
June 10, 2026, 12:43 am
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

  • Update Time : রবিবার, মে ১৭, ২০২৬
  • 103 Time View

। রিজওয়ান নওগাঁ। ধানের জন্য বিখ্যাত ও প্রসিদ্ধ নওগাঁ জেলার মান্দায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে গত বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার সময়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রসাদপুর খাদ্যগুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাবরিন মুস্তারি, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, নওগাঁ জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, বিএনপিনেতা নুর বকস ম-ল, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, যুবদলনেতা মাষ্টার এনামুল হক, চাউল কল মালিক সামসুল আলম হেলাল প্রমুখ। উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ২০৭১ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। একজন কৃষক ৩ মেট্রিক টন ধান খাদ্যগুদামে দিতে পারবেন। অন্যদিকে চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি দরে ২৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ডা. টিপু বলেন, মাঠ পর্যায়ের কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পান সেই লক্ষ্যে দেশব্যাপী এই অভিযান শুরু করা হয়েছে। যদি লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের আগেই ফুলফিল হয়ে যায় তাহলে ভবিষ্যতে আরো আবেদন সুযোগের সম্ভাবনা রয়েছে এবং একজন কৃষক অনলাইনের মাধ্যমে ঘরে বসে ই শর্তাবলি পূরুন করতঃ আবেদন করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST