1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক।
May 18, 2026, 6:13 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

নওগায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক।

  • Update Time : রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
  • 95 Time View

শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পোরশা থানার উদ্যোগে এক সফল অভিযান পরিচালিত হয়েছে।

পুলিশ সুপার নওগাঁ জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পোরশা থানাধীন গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি থেকে সাপাহারগামী মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে সাদা দুটি পলিথিনে মোড়ানো ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শামীম চৌধুরী (২০), পিতা মৃত দুলাল চৌধুরী, পালিত পিতা মোঃ আব্দুল মোমিন, মাতা মোছাঃ সাবিনা বেগম, সাং- চন্দুরা বাবুপুর, থানা- সাপাহার, জেলা- নওগাঁ।

উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন সুজুকি জিকসার মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা, জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST