1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পোরশা থানার মাদকবিরোধী অভিযান: ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
August 12, 2026, 4:02 am
Title :
পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,জব্দ ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট “মাটির মা ফাউন্ডেশন” রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চেক্ প্রদান “মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক

পোরশা থানার মাদকবিরোধী অভিযান: ১০০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • 291 Time View

 শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পোরশা থানার উদ্যোগে এক সফল অভিযান পরিচালিত হয়েছে। পুলিশ সুপার নওগাঁ জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পোরশা থানাধীন ৪নং গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি থেকে সাপাহারগামী মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে সাদা দুটি পলিথিনে মোড়ানো ১০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শামীম চৌধুরী (২০), পিতা মৃত দুলাল চৌধুরী, পালিত পিতা মোঃ আব্দুল মোমিন, মাতা মোছাঃ সাবিনা বেগম, সাং- চন্দুরা বাবুপুর, থানা- সাপাহার, জেলা- নওগাঁ। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন সুজুকি জিকসার মোটরসাইকেল, যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা, জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST