1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
August 12, 2026, 4:04 am
Title :
পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১,জব্দ ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট “মাটির মা ফাউন্ডেশন” রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত নওগাঁয় ডেল্টা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর চেক্ প্রদান “মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক

মহেশপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • Update Time : সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • 300 Time View

 শহিদুল ইসলাম মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুম সভাকক্ষে ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নোমান হোসেনের সাথে, মহেশপুর উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্ততের কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকগন, অভিভাবক, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব, মোঃ নোমান হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, মহেশপুর সহকারী কমিশনার ( ভূমি) মোঃ ইশতিয়াক আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা নুর আলম, কৃষি অফিসার মোছাঃ- ইয়াসমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাব মহেশপুর সভাপতি মোঃ সরোয়ার হোসেন প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি মহেশপুর বাসীর সার্বিক কল্যাণে প্রধান অতিথির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা পেশ করেন, সেই আলোকে প্রধান অথিতি জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, মহেশপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি কার্যালয়ের বিষয়ে কথা বলেছেন, সেই সাথে খাল খনন, কপোতাক্ষ নদ, বিভিন্ন বিল, বাওড় সংস্কার ও চোরা চালান, মাদক নির্মূল এর বিষয়ে জিরো টলারেট ঘোষণা করেন এবং পুলিশ প্রশাসন, বিজিবি (বর্ডার গার্ড) এবং এলাকাবাসীকে সার্বিকভাবে সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানান, সেই সাথে এলাকাবাসীর দাবীর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করবেন বলে এই আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST