1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পঁচা দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি না করায় হোটেল শ্রমিকের হাত-পা ভেঙে দিলেন মালিক
February 19, 2026, 6:08 am
Title :
মেঘনার করালগ্রাসীরা এখন নওগাঁর জনমানুষের দ্বারে দ্বারে নওগাঁয় শিক্ষাঙ্গনে সস্ত্রাশ, রসাতলে শিক্ষার আদর্শ স্থানীয় সরকার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন আব্দুস সালাম নওগাঁ সীমান্তে বিজিবি জওয়ানদের জন্য ভেস্তে গেল মদের বড়সড় চালান। সংরক্ষিত নারী আসনে সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ  গণতন্ত্রের লড়াইয়ে আহত সাহসীনেত্রী অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখতে চান উল্লাপাড়াবাসী।

পঁচা দুধের ছানা দিয়ে মিষ্টি তৈরি না করায় হোটেল শ্রমিকের হাত-পা ভেঙে দিলেন মালিক

  • Update Time : মঙ্গলবার, জুলাই ৪, ২০২৩
  • 442 Time View

ফিরোজ আহম্মেদ,ঝিনাইদহ প্রতিনিধি :

দুধের তৈরি পঁচা ছানা দিয়ে মিষ্টি তৈরি না করার অপরাধে শ্যামল অধিকারী নামের এক হোটেল

শ্রমিককে দরজা বন্ধ করে বেধড়ক পিটিয়ে দুই হাত ও পা ভেঙে দিয়েছেন হোটেল মালিক। সোমবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর রোডস্থ মদিনা হোটেলে এই ঘটনা ঘটে। হোটেল শ্রমিক শ্যামল অধিকারী উপজেলা কোলা গ্রামের মৃত হাজারী লাল অধিকারীর ছেলে। এঘটনায় অমানুষিক ভাবে মারার সঠিক ও সুষ্ঠু বিচার দাবী করে মদিনা হোটেলের মালিক শহরের ঢাকালে পাড়ার দাউদ হোসেনের ছেলে হাসান ও ম্যানেজার মারুফের নাম উল্লেখ করে হোটেল শ্রমিক শ্যামল অধিকারীর স্ত্রী মালতি রানী অধিকারী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি

অভিযোগ দায়ের করেছেন।

মামলা বাদী ও লিখিত অভিযোগে জানা গেছে, গত সোমবার ৩রা জুলাই’২৩ রাত

অনুমানিক সাড়ে ৮টার সময় মিষ্টি বানাতে যান শ্যামল অধিকারী। এসময় মিষ্টি

বানানোর প্রধান উপকরণ দুধের ছানা পঁচে নষ্ট হওয়াই বিষয়টি আমার স্বামী

শ্রমিক শ্যামল অধিকারী হোটেল মালিক হাসানকে জানালে তিনি উক্ত পঁচা ছানা

দিয়েই মিষ্টি বানানোর হুকুম প্রদান করেন। কিন্তু আমার স্বামী হোটেল শ্রমিক

শ্যামল উক্ত পঁচা ছানা দিয়ে মিষ্টি বানাতে অস্বীকৃতি জানান। সেকারণে

মালিক হাসান ও ম্যানেজার মারুফ ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে মিষ্টির কারখানার মধ্যে দরজা বন্ধ করে কাঠের চলা দিয়ে বেধড়ক মারপিট করে। ফলে তার দুই হাত ভেঙ্গে যায় এবং দুই হাতে ও দ্ইু পাঁয়ে মারাত্বক ভাবে ফোলা জখম

হয়। আমার স্বামী চিকিৎসা করতে চাহিলে আসামীদ্বয় আমার স্বামীকে চিকিৎসার সুযোগ না দিয়ে জোর পূর্বক গাড়িতে উঠায়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে আমি ও বাড়ির অন্যান্য সদস্য মিলে আমার স্বামীকে

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। স্বামী শ্যামলকে এরূপ অমানুষিকভাবে মারার সঠিক ও সুষ্ঠু বিচার দাবী করেন তিনি। এবিষয়ে হোটেল মালিক হাসান জানান, শ্যামল আমার হোটেলের কারিগর। সোমবার বিকালে আমি কিছু ছানা ও অন্যান্য মালা-মাল দিয়ে মিষ্টি বানাতে বলি। এরপর সন্ধ্যায় আমি হোটেলে এসে মিষ্টি বানানো হয়েছে কিনা জানতে চাইলে সব মিষ্টি বানানো হয়েছে বলে জানায় শ্যামল। এরপর জানতে পারি মিষ্টি সব বানানো হয়নি, ছানা বাইরে ফেলে দিয়েছে সে। কি কারণে ছানা ফেলে দেওয়া হয়েছে জানতে চাহিলে শ্যামল কোন উত্তর দেয়না। এরপর শ্যামলকে অন্য সব শ্রমিকদের সামনে ডেকে এনে জানতে চাইলেও সে কোন উত্তর দেয় না। তবে মারপিটের বিষয়ে তিনি বলেন যা কিছু হয়েছে সবই সবার সামনে হয়েছে।পঁচা ছানা দিয়ে মিষ্টি বানানোর বিষয়ে তিনি বলেন, উনি বাচার জন্য মিথ্যা ও বানোয়াট কথা লিখেছেন।

কালীগঞ্জ উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বলেন, হোটেল শ্রমিক শ্যামল তার কাজের মধ্যে ভূল-ভ্রান্তি যদি হয়ে থাকে তবে তাকে বে-আইনিভাবে এরূপ মারপিট করা ঠিক হয়নি। শ্রমিকদের পক্ষে এর সঠিক ও সুষ্ঠু বিচারে দাবী জানায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : মাহবুবুর রহমান জানান , হোটেলের মালিক ও শ্রমিক মধ্যে কথা কাটা-কাটির এক পর্য়ায়ে মালিক শ্রমিককে মারধর করেছে।

যেহেতু মারধর করেছে অবশ্যাই এর সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST