1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ   
July 29, 2026, 7:13 pm
Title :
নওগাঁ সদর থানার অভিযানে বিদ্যুতের ট্রান্সফরমার চোর গ্রেফতার নওগাঁর পত্নীতলায় আমন ধান রোপণে ব্যস্ত এখন কৃষকসমাজ দুই সন্তানকে নিয়ে গানে ফিরলেন সংগীতশিল্পী ইসফাতারা রনি রাজশাহীতে নিরাপদ নগরী গঠনে র‌্যাব-৫ এর উন্মুক্ত সভা অনুষ্ঠিত নওগাঁয় শিক্ষক নিহতের পর সিলগালা হওয়া সেই ‘বিবিসি ব্রিকস’ ফের চালুর তোড়জোড়, ক্ষুব্ধ এলাকাবাসী মহেশপুরে ১২৮ বোতল অবৈধ মাদকদ্রব্য Eskuf Syrup ও ০১টি মোবাইল সহ ০২ জন আসামী গ্রেফতার < উল্লাপাড়ায় কমিউনিটি পুলিশিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় প্রকাশ্যে হসপিটালের ভিতরে স্ত্রী কে ছুরিকাঘাতে হত্যা নওগাঁয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণে এক মঞ্চে নওগঁ সদর ও জেলা সাংবাদিকরা ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী গ্রেফতার

ফুলবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ   

  • Update Time : সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
  • 148 Time View

মাহবুব লিটু, ফুলবাড়ী, কুড়িগ্রাম (প্রতিনিধি) :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষক- কর্মচারী নির্যাতন ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। 

সোমবার (১৩ অক্টোবর) বেলা দুইটার সময় উপজেলার শত শত শিক্ষক কর্মচারীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বড়ভিটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের সভাপতিত্বে ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক আরাবুর রহমান পাশার  সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু ুপশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান,ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, ভাঙ্গামোর দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন, কুটিবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সেকেন্দার আলী, কুটিবাড়ি মডার্ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মইনুদ্দিন সেলিম, কাশিপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক রমিজুল হক, অনন্তপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন, বড়লই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল হোসেন বক্তব্য রাখেন। 

সমাবেশে উপজেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন। এর পাশাপাশি দ্রুত দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST