
শান্তি আক্তার, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর থানার পুলিশের অভিযানে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় জনসাধারণের সহায়তায় চোরাই ট্রান্সফরমারসহ তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভবন-২ এর সামনে থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরাই ট্রান্সফরমারসহ হৃদয় হাসান সোহাগ নামে এই যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হৃদয় হাসান সোহাগ নওগাঁ জেলার ফতেপুর নতুনহাট এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. দেলোয়ার হোসেন মাসুদ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, জনসচেতনতা ও পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে চুরির মালামাল উদ্ধার সম্ভব হয়েছে। এলাকাবাসী এ ধরনের অপরাধ দমনে পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন।
Leave a Reply