1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 
August 11, 2026, 3:36 am
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

  • Update Time : বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
  • 210 Time View

 মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ এপ্রিল শুরু হওয়া পুষ্টি সপ্তাহের সমাপনী উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নরদেব রায়।

এছাড়াও  বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমীর আব্দুল মালেক, এনসিপি নেতা নাজমুল ফেরদৌস লাভলু প্রমুখ। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি ও খাদ্য বিষয়ের উপর রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।  পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও বিজয়িনীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীর বৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST