1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
July 20, 2026, 9:48 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

বোরহানউদ্দিনে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩
  • 436 Time View

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলার বোরহানউদ্দিনে ১৪ এপ্রিল শুক্রবার (১লা বৈশাখ) বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গল শোভাযাত্রাটি সকাল সাড়ে ১০ টায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নির্বাহী কর্মকর্তার কার্যালয় এসে শেষ হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক,বোরহানউদ্দিন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম খান,বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবারও পরিকল্পনা কর্মকতা ডাঃ নিরুপম সরকার সোহাগ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,বাংলা নববর্ষ বাঙালি জাতির নিজস্ব সংস্কৃতি, এটি আমাদের চর্চা ও লালন করতে হবে। যারা বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে না,নিজেদের ঐতিহ্যকে লালন করতে জানেনা, তারাই কেবল বাংলা নববর্ষ উদযাপন বিরোধী অপপ্রচার চালায়। তাই বিশ্বের বুকে আমাদের জাতিস্বত্বাকে টিকিয়ে রাখতে হলে নিজেদের সংস্কৃতি লালন, ঐতিহ্য ধারণ ও চর্চা করতে হবে। নতুন বছরে সকলের মঙ্গল কামনা করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকতা (ভারপ্রাপ্ত) ননী গোপাল,উপজেলা হিসাবরক্ষন কর্মকতা মোঃ সালেম প্রমুখ,উপজেলা ফায়ার সার্ভিস কর্মকতা মোঃ রুহুল আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST