1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হাবিপ্রবির সিনিয়র ল্যাব টেকনিশিয়ান
May 1, 2026, 7:05 pm
Title :
মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার ন্যায়বিচার নিশ্চিতে নওগাঁয় পালিত জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার রাজিবপুরে সাংবাদিকতার আড়ালে তেল সিন্ডিকেটের অভিযোগ: ১৩৫ টাকার পেট্রোল ৩০০ টাকায় বিক্রি, জড়িত ছাত্রদল-যুবদল নেতারাও শৈলকুপায় হত্যার ঘটনায় লুটপাট ঠেকাতে পুলিশির ব্যবস্থা গ্রহণ জীবননগরের ধান্যখোলায় মাদকবিরোধী মানববন্ধন, বন্ধের জোর দাবি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হাবিপ্রবির সিনিয়র ল্যাব টেকনিশিয়ান

  • Update Time : সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
  • 305 Time View

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) যন্ত্র প্রকৌশল বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান আব্দুল মান্নান (৪৫) নিহত হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর-রংপুর মহাসড়কের পল্লি বিদ্যুৎ-১ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিনিয়র ল্যাব টেকনিশিয়ান আব্দুল মান্নান (৪৫) এর বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়। সড়ক দুর্ঘটনার পর পুলিশ তার লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩ ঘটিকার দিকে আব্দুল মান্নান (৪৫) মোটর সাইকেল যোগে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পল্লি বিদ্যুৎ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওভার ক্রোসিং করার সময় মোটর সাইকেলটিকে স্ব-জোড়ে ধাঁক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান (৪৫) মারা যান।
পরে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা ঘাতক ট্রাকটিকে আঁটক করে। এসময় ঘাতক ট্রাকের চালককে আটক করা হলেও চালকের সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, “পরিবার থেকে মামলা না হলে পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে সড়ক পরিবহন আইনে রাতের মধ্যেই মামলা করা হবে। আমাদের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে”।
এদিকে সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোক বার্তায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST