1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
August 19, 2026, 4:21 pm
Title :
মহেশপুরে দুইটা কিডনি নষ্ট অসহায় সোহাগের পাশে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই সীতাকুণ্ডে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ইউএনওর হস্তক্ষেপে ৬ মাস ধরে বুক সমান কাঁদায় বাধা চার মহিষ উদ্ধার নওগাঁর ” ঐতিহাসিক আলতা দিঘী “-তে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা, ১১ উপজেলায় নতুন কমিটি এবং অনুমোদন জন্ম-মৃত্যু নিবন্ধনে সিরাজগঞ্জে পৌরসভা পর্যায়ে প্রথম শাহজাদপুর ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ১১ উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা জামালপুরের বকশীগঞ্জ বাজারে সন্ত্রাসী কায়দায় সংখ্যালঘুর স্বর্ণের দোকান বেদখল কুষ্টিয়ায় হামলা-লুটপাটের প্রতিবাদে নওগাঁয় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

সীতাকুণ্ডে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
  • 19 Time View

 এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড।। ”রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ আগষ্ট সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।র্যালী পরবর্তী উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।পরে সীতাকুন্ড উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে এবং রাসেল দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আলতাফ হোসেন,জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা প্রানবেশ মহাজন,উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.কল্লোল বড়ুয়া ও উপজেলা বিএনপির আহবায়ক ডা.কমল কদর প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা বলেন,মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।এতে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমানও উন্নত হবে। মাছ আমাদের দেশের অর্থনীতি,পুষ্টি ও কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস।উল্লেখ্য, এতে দুইজন সফল মৎস্য চাষী এবং ১ জন মৎস্যজীবিকে পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST