November 19, 2026, 6:38 am
Title :
সীতাকুণ্ডে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় ঐতিহ্যবাহী গ্রামীণ নবান্ন মেলা নওগাঁর মহাদেবপুরে স্বামীর নির্মম ও পাষবিক নির্যাতনে গৃহবধূর মর্মা মৃত্যু নওগাঁর পোরশায় ১১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ ফুলবাড়ীতে দৈনিক ভোরের চেতনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাটখিল জামায়াতে নেতৃত্বে পরিবর্তন, উপজেলা আমির আক্তার হোসেন, পৌরসভায় নূর হোসেন রিয়াজ নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ দলের সক্রিয় নেতা গ্রেফতার, রয়েছে ৫টি গ্রেফতারি পরোয়ানা নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নওগাঁ সদরের শৈলগাছীতে বিএনপির সাধারণ সম্পাদক মহসিন ইসলামের উদ্যোগে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত নওগাঁয় ঐতিহাসিক যোগীর ঘোপের ৩০০ বিঘা সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

সীতাকুণ্ডে জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • Update Time : Monday, November 2, 2026
  • 68 Time View

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুন্ড

জাতীয় রক্তদান ও মরণোত্তর চক্ষু দান দিবস উপলক্ষেসোমবার(২ নভেম্ব) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় রক্তদাতা ও স্বেচ্ছাসেবী পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্হিত অত্যাধুনিক শপিংমল সিকিউর সিটিতে সম্পন্ন হলো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যাগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া সচেতনতা এবং রক্তদানে সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে সীতাকুণ্ডের বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মানবতা ফাউন্ডেশনের সভাপতি রনি খান,রক্তের বন্ধনে আবদ্ধ পরিবারের রাজু, রুহিত,দিদারুল আলম,নুরুল করিম,আরমান সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর ফারুক,সহ- সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আদর্শ ছাত্র ও যুব সমাজের সাধারন সম্পাদক হালিম জাগ্রত তরুন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহদাত সালেহীন রক্তের সন্ধ্যানে এর এডমিন রনি চৌধুরী,গরীবের বন্ধু ফান্ডেশনের আবু তাহের বাঁশবাড়ীয়া ব্লাড ডোনেট গ্রুপের সদস্য সোহেল ও সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সদস্য মোঃ আকতার হোসাইন এলিট।
সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সদস্য মোঃ আকতার হোসাইন এলিট বলেন রক্তদান শুধু রক্ত দেওয়া নয়,এটি একজন মানুষের জীবন বাঁচানোর মহান সুযোগ। আপনার দান করা এক ব্যাগ রক্ত হয়তো কোনো মায়ের মুখে হাসি ফোটাবে,কোনো শিশুকে নতুন জীবন দেবে।অন্যদিকে, মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরও একজন মানুষ অন্যের পৃথিবীকে আলোকিত করতে পারেন।এর চেয়ে মহৎ মানবিক কাজ আর কিছুই হতে পারে নাতাই সবাই কে এ মানবিক কাজে এগিয়ে আসার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST