1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।।দুই অভিজাত প্রতিষ্ঠানকে জরিমানা 
July 20, 2026, 10:37 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।।দুই অভিজাত প্রতিষ্ঠানকে জরিমানা 

  • Update Time : সোমবার, জুন ১৬, ২০২৫
  • 285 Time View

এ জেড ভূঁইয়া রাজু,সীতাকুণ্ড( চট্টগ্রাম)।।চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে দুই অভিজাত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ১৬ জুন সোমবার  সকাল সাড়ে দুপুর ১১টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের খাদ্যের দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য রাখা ও অপরিস্কার-অপরিচ্ছন্ন,অনিয়ম বিএসটিআই এর অনুমোদন বিহীন পন্য বিক্রি, ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসার কারনে স্বনামধন্য অভিজাত দুইটা প্রতিষ্ঠান ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। ভ্রাম্যমাণ আদালত অভিযানে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উক্ত অভিযানে “মস্কো বেকার্স” নামক একটি প্রতিষ্ঠান কে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি ও পন্যের মোড়কে কোন প্রকার উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ তারিখ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রদর্শন না করা এবং কোন প্রকার লাইসেন্স দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় রাজবাড়ী রেস্তোঁরা-২ নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা সহ মোট ৩০হাজার টাকা জরিমানা করেন ও আগামীতে সতর্ক হওয়ার জন্য প্রতিষ্ঠান দুই টি পরামর্শ দিয়েছেন।এব্যাপারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, এই অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ী সুযোগ পেলেই ভোক্তাদেরকে পঁচা,বাসি ও মেয়াদউত্তীর্ণ খাদ্য চালিয়ে দেয়।অভিযানে কিছুটা হলেও সতর্ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST