1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঈদ সামগ্রী বিতরণে মানবিক দৃষ্টান্ত গড়েছে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক:
August 11, 2026, 7:31 am
Title :
“মাটির মা ফাউন্ডেশন” নীলফামারী জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত “মাটির মা ফাউন্ডেশন” বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত ত্রিশালে নারী সাংবাদিককে আটকে রেখে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও বেধড়ক মারধরের অভিযোগ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক সীতাকুণ্ডে ৩০ হাজার গাছের চারা বিতরণ নওগাঁয় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রক্তের বন্ধনে সবুজ ছায়া: কোটচাঁদপুরে বৃক্ষরোপণ করল ব্লাড ব্যাংক নওগাঁয় এআই কানেক্টেড ক্যামেরার সুফল: যশোরে স্পেশাল ড্রাইভে স্বর্ণ ছিনতাইকারী গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সীতাকুণ্ডে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ঈদ সামগ্রী বিতরণে মানবিক দৃষ্টান্ত গড়েছে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক:

  • Update Time : মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
  • 181 Time View

 মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর সংবাদদাতা ঝিনাইদহ: লাল বস্তা থেকে বের করা হচ্ছে পেঁয়াজ, অন্য বস্তা থেকে নেওয়া হচ্ছে আলু। পাশে সাজানো সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। নারী-পুরুষ মিলে সাদা প্যাকেটে ভরে চলছে একের পর এক পার্সেল তৈরির কাজ। দূর থেকে দেখে মনে হতে পারে কোনো বড় আয়োজনের প্রস্তুতি চলছে। কাছে গিয়ে দেখা গেল, এটি কোনো ব্যক্তিগত কর্মযজ্ঞ নয়—এটি মানবিক উদ্যোগে ব্যস্ত কোটচাঁদপুর ব্লাড ব্যাংক। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের নিজস্ব কার্যালয়ে গিয়ে দেখা যায় এমন হৃদয়ছোঁয়া দৃশ্য। সেখানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রীর প্যাকেট প্রস্তুত করা হচ্ছিল। পরে এসব প্যাকেট উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। সংগঠনের সভাপতি মিলন আহমেদ জানান, কোটচাঁদপুর ব্লাড ব্যাংক শুধু রক্তদানের মতো মানবিক কাজেই সীমাবদ্ধ নয়; সারা বছরই তারা অসহায়, সুবিধাবঞ্চিত মানুষ ও মুমূর্ষু রোগীদের পাশে থাকার চেষ্টা করে। তিনি আরো বলেন, “আমাদের কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা নিয়মিত আর্থিক সহায়তা করেন। এছাড়া দেশ-বিদেশে থাকা আমাদের ফেসবুক বন্ধু ও মানবিক মানুষজনও এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় আমরা শুধু ঈদ সামগ্রী বিতরণই নয়, সারা বছর অসহায়-সুবিধাবঞ্চিত মানুষ ও মুমূর্ষু রোগীদের বিভিন্নভাবে সহায়তা করে আসছি।” কোটচাঁদপুর লাইফ কেয়ার হাসপাতাল এর প্রোপাইটর মাওলানা জুবায়ের আহমেদ বলছেন, স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটির এই উদ্যোগ প্রশংসার দাবিদার। মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক। রক্তদানের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST