1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কমলগঞ্জে মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ
June 24, 2026, 5:44 am
Title :
 বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন নওগাঁ জেলার ঐতিহাসিক পুরাকীর্তি সোমপুর বিহার ব’ লে খ্যাত পাহাড় পুরে বিদেশি পর্যটককে হেনস্তা কারী টিকটকার আটক মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জরিমানা নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চার মাদকসেবী আটক মোবাইল কোর্টে কারাদণ্ড জীবননগরে ৮২ লাখ টাকার জমি বিক্রিতে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ গোয়েন্দা পুলিশের অভিযান: ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অভিযানে ৩০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্যান্সারের সঙ্গে লড়াই, তবুও মিলছে না পৈতৃক সম্পত্তি—রামুতে অসহায় নারীর অভিযোগ কোটচাঁদপুরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন পার্থ কুমার দাস নাম রাখলেন আব্দুল্লাহ আল এহসান পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, ১১ জন আটক

কমলগঞ্জে মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪
  • 187 Time View

মোঃ শাহাব উদ্দিন আহমেদ কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কানাইদাসি গ্রামের মো: ছবর আলীর বিরুদ্ধে গ্রামের নিরিহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, দক্ষিণ কানাইদাসী গ্রামের মো: হাসিম উল্ল্যার ছেলে মো: ছবর আলী(৬০) মৌলভীবাজার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত কমলগঞ্জ এ গত ১সেপ্টেম্বর ৩১৮/২০২৪ (কমল) পিটিশন মামলা দায়ের করেন উত্তর কানাইদাসী গ্রামের ফিরোজ মিয়ার ছেলে মো: দুরুদ মিয়া (৪৫), দক্ষিন কানাইদাসি গ্রামের ইন্তাজ আলীর ছেলে মো: সিরাজ উদ্দীন(৫৫), কনাব আলীর ছেলে মো: রফিকুল ইসলাম (৫০) ও মো: হাসিম উল্ল্র্যার ছেলে মো: রইছ মিয়া(৪৮) এর বিরুদ্ধে।
ছবর আলী মামলায় উল্লেখ করেছেন মনোমালিন্য থাকায় বিবাদীরা গত ১৬আগষ্ট বিকালে লাঠিসোটা নিয়ে তার বাড়ী সামনে গিয়ে গালাগালি করলে তার স্ত্রী আঙ্গুরী বেগমকে মারার চেষ্টা করে।
মামলার আসামীরা অভিযোগ করে বলেন, ছবর আলীর সাথে আমাদের কোন ধরনের সমস্যা নেই। কেন তাকে বা তার স্ত্রীকে আমরা মারতে যাব? সে মামলায় দক্ষিণ কানাইদাসী গ্রামের নানু মিয়ার ছেলে আব্দুল হককে স্বাক্ষী দিয়েছে সেও জানেনাা সে যে মামলার স্বাক্ষী। আমরা মামলার কপি আনার পর জানতে পারি সে মামলার স্বাক্ষী। ছবর আমাদের উপর মিথ্যা মামলা দায়ের করে হয়রানীর চেষ্টা করছে। এই ঘটনা সরজমিন এসে গ্রামের বাসিন্দাদের কাছে জানতে চাইলে মামলা যে মিথ্যা তা প্রমাণিত হবে।
আমরা মামলার সুষ্ঠু তদন্তক্রমে মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবী জানাছি।
ছবর আলীর বক্তব্য নেয়ার জন্য গেলে ও মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST