1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
গাজীপুরের গাছাতে কাভার্ড ভ্যানসহ ৫ ডাকাত গ্রেফতার, থানায় সংবাদ সম্মেলন
September 21, 2026, 1:23 am
Title :
শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ ২জন আটক। সমসাময়িক আইন বিষয়ে ও আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের অন্তর্ভুক্তিকরণপ্রবন্ধক গণতান্ত্রিক অধিকার রক্ষায় কৌশলগত নিষ্ক্রিয়করণ ও আমাদের করণীয় প্রবন্ধক দিনাজপুরের বিরলে জাঁকজমকপূর্ণ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার চাবিকাঠি জলবায়ু পরিবর্তনের প্রাবহে বিপন্ন কৃষি ও জীবিকা

গাজীপুরের গাছাতে কাভার্ড ভ্যানসহ ৫ ডাকাত গ্রেফতার, থানায় সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪
  • 626 Time View

গাজীপুরের গাছাতে কাভার্ড ভ্যানসহ ৫ ডাকাত গ্রেফতার, থানায় সংবাদ সম্মেলন

মোঃ লিমন হোসেন

গাজীপুর মেট্রোপলিটন গাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জন আসামিকে গ্রেফতার করেছে গাজীপুর গাছা থানা পুলিশ।
২৩ অক্টোবর বুধবার জেলার কোনাবাড়ী ও বাসন থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। উপপুলিশ কমিশনার মোঃ আলমগির এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামিরা হলো- টাঙ্গাইলের ঘাটাইল থানার হাটকয়রা গ্রামের মো. জয়েন উদ্দিনের ছেলে মো. আকবর হোসেন (৪২), জামালপুর সদর থানার দিগপাইত গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. জীবন মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার নাগরপুর থানার উলাডাব গ্রামের মো. রফেতুল্লাহ মিয়ার ছেলে মো. হাসান মিয়া (৪৫), বাসন থানা এলাকা হতে যশোর জেলার মনিরামপুর থানার মহাতবনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইস্রাফিল হোসেন নয়ন (২৫) ও যশোর জেলার ঝিকরগাছা থানার পাল্লা রাজাপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে মো. রাজিব হোসেন (২৪)।
উল্লেখ্য, ১৫ অক্টোবর ২০২৪ সালে রাত ৩টায় গাছা থানার ভাড়ারীপাড়া ইউরো নিট ওয়্যার লিমিটেড এ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছিল। লুণ্ঠিত মালামালের মধ্যে ৫,৯৯৬ কেজি ফেব্রিক্স উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা ও ডাকাতির কাজে কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করেছে গাছা থানা পুলিশ।গ্রেফতার আসামিদের কোর্টে প্রেরণ করার ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST