November 9, 2026, 11:39 pm
Title :
ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত সীতাকুন্ডে আইআইইউসি সংলগ্ন সড়কে অবৈধ পার্কিং ও দখল উচ্ছেদে অভিযান ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা নওগাঁর ধামুইরহাটে ট্রাক- মোটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে এক তরুন নিহত। নওগাঁয় চুরি হওয়া মোটরসাইকেল ৩ দিন পর উদ্ধার, তৎসঙ্গে চোর ও আটক নওগাঁর নিয়ামতপুরে ৩০ লিটার চোয়ানি বা চোলাইমদসহ ২ জন আটক নওগাঁয় ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতভর অভিযানে ৩ জন গ্রেপ্তার; উদ্ধার ৯ লাখ ৩ হাজার টাকা পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পাশে ইউএনও সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশার মহেশপুরে পথহারা দুই বোনকে অক্ষত অবস্থায় বাবার জিম্মায় দিল পুলিশ ও স্থানীয়রা সীতাকুন্ডে অধম্য ইচ্ছা শক্তি থামাতে পারেনি রাব্বি কে পা দিয়ে লিখে এইচএসসি তে জিপিএ-৫

চলচ্চিত্র ‘চরিত্র’ দিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে কান্তা নূরের

  • Update Time : Thursday, October 17, 2024
  • 407 Time View

 বিনোদন প্রতিবেদক: শুক্রবার (১৮ অক্টোবর) দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে গ্রামীণ পটভূমিতে নির্মিত দ্বীন ইসলাম পরিচালিত নবাগতা কান্তা নূর অভিনীত চলচ্চিত্র ‘চরিত্র’। চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। কান্তা নূর ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, দ্বীন ভাই, গুলশান আরা পপি, সমু চৌধুরী, সম্পা নিজাম, বড়দা মিঠু, ফারুক আহমেদ, আমির সিরাজী, মিষ্টি মারিয়া, ফরহাদ হোসেন প্রমুখ। চরিত্র চলচ্চিত্রে গান রয়েছে ৩টি, গান গুলোতে কন্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু, রিংকু ও চঞ্চল। সংগীত পরিচালনা করেছেন বেলাল হোসেন চঞ্চল, পূর্ণ মিলন। আবহ সংগীত করেছেন আশ্রাফুল। ছবিটি নিয়ে কান্তা নবাগতা অভিনেত্রী কান্তা নূর বলেন, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি একটা আগ্রহ ছিলো, প্রথমবার আমাকে বড়পর্দায় দেখা যাবে এটা আমার কাছে স্বপ্নের মত লাগছে। চরিত্র ছবিটি আমার প্রথম ছবি, আশাকরি সবার ভালো লাগবে। আমার অভিনীত আরেকটি সিনেমা এস এম শফিউল আযম পরিচালিত ‘উদীয়মান সূর্য্য’ ‘মুক্তির অপেক্ষায়। চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা দ্বীন ইসলাম বলেন, ‘আমাদের দেশীয় মৌলিক গল্পের চলচ্চিত্র চরিত্র। আবহমান গ্রামবাংলা ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে আমাদের চরিত্র সিনেমাটিতে। যারা গ্রামীণ ও পারিবারিক গল্প পছন্দ করেন আশাকরি তাদের সিনেমাটি ভালো লাগবে।’ উল্লেখ্য, নির্মাতা দ্বীন ইসলাম এর আগে ‘ট্র‍্যাপ’ নামে আরো একটি চলচ্চিত্র নির্মান করেন, এতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, জয় চৌধুরী, বড়দা মিঠু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST