
খলিলুর রহমান জুয়েল চৌগাছা থেকে/ যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামের সেই বহুল আলোচিত প্রাচীন তেঁতুল গাছটি ভারী বর্ষণের কারণে ভেঙে পড়েছে।বিশাল আকৃতির এই তেঁতুল গাছটি স্থানীয়দের কাছে ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। এলাকাবাসীর মুখে মুখে প্রচলিত রয়েছে, গাছটির বয়স আনুমানিক ৬০০ থেকে ৭০০ বছর।কত প্রজন্মের মানুষ যে এই গাছের ছায়ায় বিশ্রাম নিয়েছেন, কত স্মৃতি আর কত গল্পের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিল গাছটি—তা কল্পনা করাও কঠিন। যুগের পর যুগ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই বৃক্ষটি বহন করে আসছিল প্রকৃতির সৌন্দর্য ও এলাকার ঐতিহ্য।গাছটি দেখতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসতেন অসংখ্য মানুষ। আজ ভারী বর্ষণের কারণে গাছটির একটি অংশ ভেঙে পড়ায় এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে বিষাদের ছায়া।একটি প্রাচীন বৃক্ষের পতন শুধু একটি গাছের পতন নয়, এটি যেন ইতিহাসের একটি স্মৃতিময় অধ্যায়ের পরিসমাপ্তি।
Leave a Reply