
—
রিজওয়ান, নওগাঁ।
পত্নী তলার ( নওগাঁ ) ২২/১১/২৬ রবিবার । গত ৩ দিন থেকে আবহাওয়ার বিপর্যয়ের কারনে আমন ধান কর্তন বর্তমানে বিপর্যয়ের মুখে। কেননা গত ৩ দিন থেকে বৃষ্টি শুরু হলেও বর্তমানে মুসলধারে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে, এতে দূর দূরান্ত থেকে আগত ধান কাটার শ্রমিক ভাইয়েরা এসে কয়েকদিন ধান কাটার পরে কৃষকের খলিয়ানে বা উঠোনে ধান তোলার পূর্বে ই খালি হাতে ফিরে যেতে হচ্ছে আপন গৃহে। কেননা আকাশ থামার কোন লক্ষন দেখা যাচ্ছে না। তাছাড়া আকাশ যদি ভালো ও হয় তবুও কেটে রাখা ধানগাছ শুকোতে কমপক্ষে ৮/ ১০ দিনেও সম্ভব না। প্রতি টি ধান কাটার দলে একজন করে প্রধান বা সর্দার থাকে,এই সর্দার ধান কাটার সময়কালীন দলের সদস্যদের চিকিৎসা, সহ আনুষাঙ্গিক সকল খরচাদী বহন করেন।
আবহাওয়ার বৈরিতার কারনে খালি হাতে মলিন বদনে ফিরে যেতে হচ্ছে। এই প্রসঙ্গে জানতে চাইলে কানসাট সোনা মসজিদ থেকে আগত দলনেতা বা সর্দার মোঃ আনারুল বলেন,যেহেতু ধানগাছ শুকানো পর্যন্ত সবাইকে বসে বসে খাওয়াতে গেলে আমাকে অনেক লোকসানে পড়তে হবে,তাই ফিরে যাচ্ছি। আকাশ ভালো হলে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ।
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাটি চড়া ইউনিয়নের মবারকপুর,রসকানাই,নাগরগোলা,কাশিপুর, অনাথপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে একই রকম তথ্য পাওয়া যায়।
খালি হাতে ফিরে যাওয়া নিয়ে শফিকুল,কালু,নূরইসলাম,জব্বার সহ অনেকেই আফসোস নিয়ে বললেন, সবই কপাল,ছোট মেয়েটার জন্য ও কিছু ই নিতে পারলাম না,কেন যে আল্লাহ আমাদের গরীব করে পাঠালেন–? ভট্ ভটি উঠে চলে যাচ্ছে ফিরে, কারো মুখে শুকনো মলিন হাসি, কেউ বা বিষন্ন বদনে । যাদের ফিরে যাওয়ার কথা ছিল হাসি মুখে প্রিয়জনদের কাছে। আর আজ আবহাওয়ার বৈরিতার কারনে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। হায় রে -! কপাল!!
Leave a Reply