1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
জীবননগরে আন্দুলবাড়িয়ায় ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ করায় ৩০ হাজার টাকা জরিমানা
September 25, 2026, 11:02 pm
Title :
​নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভায় নতুন কমিটি গঠন শাহাপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দিদার হোসাইন পাটোয়ারী প্রান্তিক জনগোষ্ঠীর পাশে উপশম প্লাস, টেলিমেডিসিনে পৌঁছাচ্ছে আধুনিক চিকিৎসাসেবা বদলগাছীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ উদাসীনতায় ধ্বংস বিএডিসি পাথিলা খামারের গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রজেক্ট, নির্বিকার উপ-পরিচালক যশোরে কাজে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রি জিহাদ, দুশ্চিন্তায় পরিবার মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা

জীবননগরে আন্দুলবাড়িয়ায় ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস সংরক্ষণ করায় ৩০ হাজার টাকা জরিমানা

  • Update Time : শনিবার, মার্চ ২৩, ২০২৪
  • 508 Time View

মোঃ মুনাইম ইসলাম, ্ভ্রাম্যমান প্রতিনিধি

 

আন্দুলবাড়িয়া বাজারে ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষণ করে বিক্রয়ের দায়ে চুয়াডাঙ্গার জীবননগরের আন্দুলবাড়ীয়া বাজারে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।(শনিবার ২৩ মার্চ দুপুরে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ উপজেলার আন্দুলবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। অভিযান সূত্রে জানা যায়, অভিযানকালে মেসার্স মিম পোল্ট্রি হাউস নামক মুরগির একটি পাইকারি প্রতিষ্ঠানে ভাউচার কারসাজি ও বেচাকেনার ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায়, প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা ও ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত প্রায় এক মণ মুরগির মাংস মাটিতে পুতে ফেলা হয়। এবিষয়ে সজল আহম্মেদ বলেন, অস্বাস্থ্যকরভাবে মাংস সংরক্ষিত মাংস নষ্ট করা হয়েছে। এছাড়াও, মাছের আড়ত, খুচরা বাজার ও তরমুজের প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং সবাইকে পুরাতন দাঁড়িপাল্লার বদলে ডিজিটাল স্কেল ব্যবহার, ন্যায্যমূল্যে পণ্য বেচাকেনা, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। এসময় সকলের মাঝে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST