1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
September 22, 2026, 1:49 pm
Title :
নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন সেন্ট্রাল এশিয়ায় ক্ষমতার খেলা: ভূ-রাজনীতি, রাষ্ট্রীয় কব্জা এবং ব্যবসার নতুন সমীকরণ জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকি: বিপন্ন সামাজিক কাঠামো ও উত্তরণের পথ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • Update Time : রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
  • 332 Time View

মোস্তাফিজুর রহমান আপেল – স্টাফ রিপোর্টারঃ

স্মার্ট লিগ্যাল এইড ” স্মার্ট দেশ ” বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।রবিবার সকালে জেলা লিগ্যাল এইডের আয়োজনে এবং জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ। উদ্বোধনের পর জেলা জজের নেতৃত্বেই একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের পায়রা চত্বর প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির কার্যারয়ের সামনের সভামঞ্চে গিয়ে মিলিত হয়।আলোচনা সভা শুরু হওয়ার আগে অতিথিরা লিগ্যাল এইড দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন এবং আইনগত সহায়তা দেওয়ার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রে, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, সিভিল সার্জন, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি, জিপি, পিপি, সিওর নিবার্হী পরিচালক সামছুল আলম প্রমুখ।আলোচনা সভায় জেলা ও দায়রা জজ বলেন, সম্ভাব্য কম খরচে ও কম সময়ে বিচারিক সেবা প্রদান করা লিগ্যাল এইড এর কাজ। ২০০০ সালে লিগ্যাল এইডের জন্ম হয়ে আজ তা পূর্ণাজ্ঞ যৌবন প্রাপ্ত হয়েছে, সাধারণ বিচার প্রার্থীকে এখন আকর্ষণ করে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কোন ব্যক্তি যেন অর্থের অভাবে বিচারের সুবিধা থেকে বঞ্চিত না হয় সেকারণে লিগ্যাল এইড সকল দরিদ্র ও দুঃখী বিচারপ্রার্থীদের পাশে থাকবে কোন অর্থের প্রয়োজন হবে না। ঝিনাইদহ বর্তমানে লিগ্যাল এইডের বিচারিক সহায়তায় দেশের তৃতীয় অবস্থানে আছে।

সমাপনী বক্তব্য দেওয়ার আগে তিনি এবছরের লিগ্যাল এইডের শ্রেষ্ঠ আইনজীব মোঃ সোহানুর জোয়ার্দার সোহাগকে পুরষ্কৃত করেন ও ক্রেস্ট উপহার দেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজিদুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST