1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০, উদ্ধার গাঁজা সেবনের সরঞ্জাম ও ট্যাপেন্টাডল
July 26, 2026, 2:44 am
Title :
শৈলকুপা পাট বাজারে কৃষক ঠকানো বন্ধে ইউএনও’র কড়া হুঁশিয়ারী!! “৪০ কেজিতে ১ মণ, এক গ্রাম বেশি নিলেই আইনি ব্যবস্থা” কোটচাঁদপুরে কিশোর ইজিবাইক চালকের স্বপ্ন ভাঙা দস্যু চক্র ধরা নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০, উদ্ধার গাঁজা সেবনের সরঞ্জাম ও ট্যাপেন্টাডল মান্দায় মাদকবিরোধী অভিযানে মাটির নিচ থেকে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেফতার ১ নওগাঁয় বিএনপিকে ভালোবেসে এক কর্মী হয়েছে নিঃস্ব। নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রেপ্তার ভুয়া মামলায় ফাঁসিয়ে প্রবাসী নারীর কাছে চাঁদা দাবির অভিযোগ ৬ বছরের শিশুকে যৌনপীড়ন, আসামী গ্রেফতার কোটচাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন উদ্বোধন করলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০, উদ্ধার গাঁজা সেবনের সরঞ্জাম ও ট্যাপেন্টাডল

  • Update Time : শনিবার, জুলাই ২৫, ২০২৬
  • 42 Time View

 শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সুইপার কলোনিতে ছনু বাশফোরের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় মাদক সেবনরত অবস্থায় ছনু বাশফোর (২৬), বৈশাখ বাশফোর (৩০), চান মিয়া (৩০), তুহিন (২৮), মিনহাজ @ মিম (২৭), নাহিদ সুলতান @ জেমস (৩৫), রায়সুল ইসলাম (২২), সাকিব (২২), শান্ত ইসলাম (২৭) ও শাহরিয়া হোসেন সিহাব (২২) নামের ১০ জনকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম, গাঁজা কাটার কাঁচি, কলকে, কাগজের তৈরি পাইপ ও গ্যাস লাইটার উদ্ধার করা হয়। এছাড়াও তারা গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করছিল বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST