
। রিজওয়ান, নওগাঁ। নওগাঁয় মান্যবরেষু পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অবৈধ মাদক বিরোধী অভিযানে গত ০৭/১০/২০২৬ তারিখ রাত ০৯:০০ টায় পত্নীতলা থানাধীন দিবর ইউনিয়নের বনগ্রাম চকরঘু গ্রামের মোঃ সজিব বাবু (২৪), পিতা- মোঃ আনিছুর রহমান নামক এক ব্যক্তিকে তার নিজ বসতবাড়ির প্রধান গেটের সামনে থেকে পাকড়াও করা হয়। এসময় পাকড়াও কৃত ব্যক্তির পরিহিত লুঙ্গির ডান কোমরে গোঁজা অবস্থায় ৯ পাতায় সর্বমোট ৯০ (নব্বই) পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং জব্দ করা হয়। এই ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
Leave a Reply